ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : শফিকুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ , মামলা ৪৯ টিটি ৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বাস দুর্ঘটনার ‘খবর সংগ্রহ করতে যাওয়া’ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
Advertise with us

রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ , মামলা ৪৯ টিটি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ , মামলা ৪৯ টিটি

ছবি: ফাইল ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৮৬ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, দু’টি তরবারি, একটি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, চারটি মোবাইল, একটি স্বর্ণের কানের দুল, ৯টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us