ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, ‘ইকুইটি-বেসড’ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সরকার কিছু জানে না: প্রতিমন্ত্রী টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান সড়কমন্ত্রীর মৃত্যুদণ্ডে দণ্ডিত ৭ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার ফ্রিজে বরফ জমলে যেভাবে পরিষ্কার করবেন
Advertise with us

আইনজীবী চরিত্রের সেই সিনেমা ছাড়লেন ফারিয়া, জানালেন কারণ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
আইনজীবী চরিত্রের সেই সিনেমা ছাড়লেন ফারিয়া, জানালেন কারণ

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় জীবনে একের পর এক নতুন কাজ নিয়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার একটি সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নির্মাতা রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত এতে দেখা যাবে না তাকে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা ‘ট্রাইব্যুনাল’। গল্পে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের টানাপোড়েন তুলে ধরার পাশাপাশি সত্যের পক্ষে দাঁড়ানো একজন আইনজীবীর লড়াইও দেখানো হবে। এই আইনজীবীর চরিত্রেই অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার।

সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কারণ প্রসঙ্গে ফারিয়া জানান, নির্মাতা রায়হান খান তার ঘনিষ্ঠ মানুষ। তার সঙ্গে সিনেমাটি নিয়ে কথাও হয়েছিল। তবে সিনেমার ভেতরে কিছু সমস্যা তৈরি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে এখন আর কাজটির সঙ্গে যুক্ত থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

অভিনেত্রী বলেন, সিনেমাটির বেশ কিছু অংশের দৃশ্যধারণ এরই মধ্যে শেষ হয়েছে। তবে তার অংশের দৃশ্যধারণ শুরু হয়নি। যেহেতু তার চরিত্রের বেশির ভাগ দৃশ্য আদালতকেন্দ্রিক, তাই সেগুলোর দৃশ্যধারণও করা হয়নি। ফলে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘ট্রাইব্যুনাল’ সিনেমায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরও অনেকে।

এর আগে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ দৃশ্যধারণ শেষ হয়েছে। বাকি দৃশ্যধারণ ও পরবর্তী নির্মাণকাজ শেষ করে গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে সিনেমাটির কাজ থমকে যায়।

ফারিয়ার সিনেমা ছাড়ার প্রসঙ্গে নির্মাতা রায়হান খান বলেন, ফারিয়ার সঙ্গে সিনেমা ছাড়ার বিষয়ে তার কোনো আলোচনা হয়নি। তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের অসুস্থতার কারণে সিনেমাটির বাকি দৃশ্যধারণ আটকে আছে। তার ধারণা, কোনো অভিমান থেকেই হয়তো ফারিয়া সিনেমাটি ছাড়ার কথা জানিয়েছেন।

এদিকে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তার অভিনীত ওয়েবচিত্র ‘লাপাত্তা’র দৃশ্যধারণ ও অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গত সপ্তাহে ‘লজ্জা’ নামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us