ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : শফিকুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ , মামলা ৪৯ টিটি ৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বাস দুর্ঘটনার ‘খবর সংগ্রহ করতে যাওয়া’ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
Advertise with us

৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :দীর্ঘ প্রায় ৩০ বছর পর আবারও বার্সেলোনায় বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ২০২৯ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে বার্সেলোনার ঐতিহাসিক স্টেডিয়াম ক্যাম্প ন্যু।

গ্রিসের থেসালোনিকিতে উয়েফা কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৯ সালের ফাইনালের ভেন্যু হিসেবে ক্যাম্প ন্যুর নাম চূড়ান্ত করা হয়। সর্বশেষ ১৯৯৯ সালে এই স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল।

১৯৯৯ সালের সেই ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ মুহূর্তে দুই গোল করে ২-১ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেছিল ইংলিশ ক্লাবটি।

সংস্কারকাজের কারণে দীর্ঘদিন ক্যাম্প ন্যুতে বড় ম্যাচ আয়োজন সীমিত থাকলেও ধীরে ধীরে পুরনো জৌলুশে ফিরছে স্টেডিয়ামটি। বর্তমানে গ্যালারির তৃতীয় স্তর নির্মাণ ও ছাদ বসানোর কাজ বাকি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে সংস্কারকাজ শেষ হওয়ার কথা। তখন স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৫ হাজারে পৌঁছাবে।

এদিকে ২০২৮ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। ২০১২ ও ২০২৫ সালের পর তৃতীয়বারের মতো এই স্টেডিয়ামে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনাল হবে। চলতি মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে মাদ্রিদের মেত্রোপোলিতানো স্টেডিয়ামে।

একই সভায় উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের ভবিষ্যৎ ফাইনালের ভেন্যুও ঘোষণা করেছে।

নারী চ্যাম্পিয়নস লিগের ২০২৮ সালের ফাইনাল হবে ফ্রান্সের পার্ক অলিম্পিক লিওঁতে। ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েলসের কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়ামে।

ইউরোপা লিগের ২০২৮ সালের ফাইনাল আয়োজন করবে রোমানিয়ার বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনা। ২০২৯ সালের ফাইনাল হবে সার্বিয়ার বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়ামে।

অন্যদিকে কনফারেন্স লিগের ২০২৮ সালের ফাইনাল হবে ইতালির তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে। ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

এ ছাড়া ২০২৭ সালের উয়েফা সুপার কাপ হবে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায়। ২০২৮ সালের সুপার কাপের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে কাজাখস্তানের আস্তানাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us