ছবি: ফাইল ছবি
প্রকৃত সংবাদ প্রাপ্তি সকলের অধিকার, অপতথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে’—এই স্লোগানকে সামনে রেখে পুলিশিং সেবা ও আইনের শাসন প্রতিষ্ঠার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধচিত্র প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে রেঞ্জজুড়ে মোট ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ এলাকায় সংঘটিত অপরাধগুলোর মধ্যে রয়েছে ১টি খুন, ১টি যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইনে ১টি, চুরি ৪টি, নারী ও শিশু নির্যাতন ৫টি এবং অন্যান্য অপরাধে ৪২টি মামলা। এছাড়াও এই সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৬টি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে মোট ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে পরোয়ানাভুক্ত ৯৭ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলায় ৫৯ জন, অন্যান্য ১২ জন। এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন ২৫ জন।
অভিযানকালে পুলিশ উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি।
উদ্ধার মাদকদ্রব্যের মধ্যে রয়েছে-২২ গ্রাম হেরোইন, ১২২ পিস ইয়াবা, ৩২২ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৭০৮ গ্রাম গাঁজা, ২.২ লিটার বিদেশি মদ ও ২০ লিটার চোলাই মদ।