ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ ১৭ বছরে সাড়ে ৪ হাজার বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, দুদক প্রয়োজনে বিদেশে তথ্য চেয়ে চিঠি দেবে: দুদক সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আগামীকাল রাজনৈতিক দলকে নিজেদের সংস্কার করতে হবে: ইফতেখারুজ্জামান সিসিকের নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে রাষ্ট্রপতি কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Advertise with us

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি: সংগৃহীত

খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতাররা হলেন মোছা. ছালমা বেগম লাকি (৪৮) ও মো. আব্দুর রহিম (৫৪)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

মো. আকতার হোসেন জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল। এ সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেত থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us