ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী ধমনীতে প্লাক জমেছে? জেনে নিন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর উপায় পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : শফিকুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ , মামলা ৪৯ টিটি ৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বাস দুর্ঘটনার ‘খবর সংগ্রহ করতে যাওয়া’ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান
Advertise with us

একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ কাল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ কাল

ছবি: ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত রবিবার ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শেষ হয়েছে। এখন নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের অপেক্ষা।

বোর্ড সূত্র জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত ১৩ সেপ্টেম্বর রবিবার রাত ৮টায় শেষ হয়েছে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী।

আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে যারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাদের ফল বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় গত ২ সেপ্টেম্বর। ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছে।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় পাবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us