ঢাকা
২৪ অক্টোবর ২০২৬
Advertise with us

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   ২৪ বার পঠিত
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরো জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গুলির ঘটনার নেপথ্য কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

তবে এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র: চ্যানেল24

Advertise with us
Advertise with us
Advertise with us