ঢাকা
২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
মহাকাশ থেকে যুদ্ধ নিয়ন্ত্রণে রাশিয়ার ‘দুর্ধর্ষ পরিকল্পনা’, আসছে স্টারলিংকের বিকল্প পুরাতন রমনা থানার সামনে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল গ্রেপ্তার তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি: প্রিন্স জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায় রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল ছাত্রদল সভাপতি রাকিব থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি পুনর্গঠিত হয়েছে, আমরা আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি: পাটওয়ারী
Advertise with us

থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   ২৪ বার পঠিত
থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন: রাশেদ খাঁন

ছবি: ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ওসিকে ‘চোর’ বলে মব সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন।’

শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, এই ব্যক্তি (রুমিন ফারাহানা) নির্বাচনের আগে জামায়াতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিল। তিনি শুধুমাত্র মনোনয়ন না পাওয়ার কারণে বিএনপির বিরুদ্ধে লাগাতার বিষোদগার করছেন, মিথ্যাচার করছেন। তিনি অনেকটা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। তিনি গতকাল একজন ওসিকে বলেছেন ‘আওয়ামী লীগের চোর’। যে মানুষ আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করছে, সেখানে এই ওসি যদি আওয়ামী লীগের চোর হয়েও থাকে তাহলে তো রুমিন ফারহানা আপার পক্ষে থাকার কথা। মানে তার প্রয়োজনে তিনি আওয়ামী লীগকে ব্যবহার করবেন। আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আওয়ামী লীগ ট্যাগিং করে থানায় মব করবেন।

নিরাপত্তা না পেয়ে থানায় রুমিন ফারহানা: ওসিকে বললেন, আপনি আওয়ামী লীগের ‘চোর’ ওসি নিরাপত্তা না পেয়ে থানায় রুমিন ফারহানা: ওসিকে বললেন, আপনি আওয়ামী লীগের ‘চোর’ ওসি
তিনি আরও বলেন, আমার মনে হয় রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন। মানে যখন যেদিকে জোয়ার থাকে সেদিকে যাওয়ার চেষ্টা করেন। তিনি মাঝখানে মনে করেছিলেন বিএনপি যেহেতু আমাকে বহিষ্কার করেছে সেহেতু আমাকে আর ফিরিয়ে নেবে না। তিনি মনে করেন আওয়ামী লীগ হয়তো ব্যাক করতে পারে এবং তিনি কয়েকটি মিডিয়ায় সাক্ষাতকার দিয়েছেন ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছে। এই মুহূর্তে রুমিন ফারহানা আপা বাংলাদেশ আওয়ামী লীগ শাখা সভাপতি।

এর আগে ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us