ঢাকা
২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
মহাকাশ থেকে যুদ্ধ নিয়ন্ত্রণে রাশিয়ার ‘দুর্ধর্ষ পরিকল্পনা’, আসছে স্টারলিংকের বিকল্প পুরাতন রমনা থানার সামনে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল গ্রেপ্তার তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি: প্রিন্স জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায় রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল ছাত্রদল সভাপতি রাকিব থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি পুনর্গঠিত হয়েছে, আমরা আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি: পাটওয়ারী
Advertise with us

জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি: প্রিন্স

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   ২৫ বার পঠিত
জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি: প্রিন্স

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতের ভুল রাজনীতির কারণেই তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এখনো তাদের অপরিণামদর্শী রাজনীতি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দিতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘি মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিছক রাজনৈতিক অনুমান নয়, বরং তার রাজনৈতিক অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়া একটি সতর্কবার্তা। জনগণকে সতর্ক করাই ছিল এ বক্তব্যের মূল উদ্দেশ্য। অন্য কোনো দেশ নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনই বিএনপির রাজনীতির কৌশল। জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি।

তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করেন প্রিন্স।

তিনি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি ঐক্য, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি করে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে। শিক্ষার্থীরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী বিশেষ পদক্ষেপ নিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্ধারণ করা হচ্ছে।

 

Advertise with us
Advertise with us
Advertise with us