ঢাকা
২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা ব্যারিস্টার জাইমা রহমানের আজ জন্মদিন মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আজহারী প্রধানমন্ত্রীর জাপান সফরে একনেক বৈঠক স্থগিত, পিছিয়েছে ৯ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা, ২৮ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভ আজ কোজাগরী লক্ষ্মীপূজা বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে : কর্নেল অলি মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে তিন সাংবাদিক বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন : শফিকুর রহমান বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন
Advertise with us

পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   ৩০ বার পঠিত
পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলায় কোন রাস্তাঘাট চলাচলের অনুপযোগী থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়ায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন কালে এ কথা বলেন। এর আগে সদরের গিলন্ড এলাকায় আরও দুটি রাস্তায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

খাদ্যমন্ত্রী বলেন, এখন আন্দোলন সংগ্রামের সময় না। এখন গড়ার সময়। আমরা অনুন্নত রাস্তাঘাট সংস্কার কাজে হাত দিয়েছি। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন। মানিকগঞ্জ পাওয়ার গ্রীড লি. এর নির্বাহী প্রকৌশলী গিয়াসউদ্দিন মাহমুদ, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ,সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ।

রাস্তাটি গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দইর বাজার ভায়া শাহসুফি বন্দে আলী মাজার সরিফ সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার ২১৬ টাকা। যার দৈর্ঘ্য ১৪৮০ মিটার ও ৩ দশমিক ৫ মিটার। মানিকগঞ্জ এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে।

Advertise with us
Advertise with us
Advertise with us