ঢাকা
২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৩ ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৮৪ বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা? উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি ইরানের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি মহাকাশ থেকে যুদ্ধ নিয়ন্ত্রণে রাশিয়ার ‘দুর্ধর্ষ পরিকল্পনা’, আসছে স্টারলিংকের বিকল্প পুরাতন রমনা থানার সামনে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল গ্রেপ্তার তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি
Advertise with us

আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   ১৫ বার পঠিত
আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার

ছবি: সংগৃহীত

অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রবিবার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে আগামী ২৫ অক্টোবর রবিবার আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

Advertise with us
Advertise with us
Advertise with us