ঢাকা
২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদান স্মরণ করবে জাতি: জামায়াত আমির আকিকা করার পর আবার নাম পরিবর্তন করা যাবে? শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭ সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়া, লালমাইয়ে কিশোর গ্যাং নেতা গ্রেফতার লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক
Advertise with us

অক্ষয়ের নায়িকা দেবের প্রেমিকা রুক্মিণী, জুটি বাঁধছেন যে সিনেমায়

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   ১৪ বার পঠিত
অক্ষয়ের নায়িকা দেবের প্রেমিকা রুক্মিণী, জুটি বাঁধছেন যে সিনেমায়

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : গেল বেশ কিছুদিন ধরে ভারতের শোবিজ অঙ্গনের বাতাসে গুঞ্জন ভাসছিল বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন টলিউড সুপারস্টার দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গুঞ্জনে সিলমোহর দিল ছবির প্রযোজনা সংস্থা। সাইন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ছবি ‘শামুক’-এ অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রুক্মিণীকে।

তবে রুক্মিণীকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে যুক্তরাজ্য ছবির শুটিং শুরু হয়েছে। সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করছেন কণিষ্ক ভার্মা। প্রযোজনায় রয়েছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ।

এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন অক্ষয় ও প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। ‘নমস্তে লন্ডন’, ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ এবং ‘অ্যাকশন রিপ্লে’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অক্ষয়-বিপুল জুটি। জানা গেছে, আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শামুক’।

এদিকে, দেব প্রযোজিত ও অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-এর শুটিং শেষ করেছেন রুক্মিণী। ছবিটিতে দেবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। যদিও চলতি বছরের স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তির কথা ছিল। তবে সিনেমার কাজ শেষ না হওয়ায় তা আটকে যায়।

Advertise with us
Advertise with us
Advertise with us