ঢাকা
২৫ অক্টোবর ২০২৬
Advertise with us

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল ছাত্রদল সভাপতি রাকিব

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   ৩৫ বার পঠিত
রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল ছাত্রদল সভাপতি রাকিব

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–এর সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাক্‌বিতণ্ডার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জুলকারনাইন সায়েরের শেয়ার করা ঘটনার একটি ভিডিও নিজের অ্যাকাউন্টে শেয়ার করে এ দাবি জানান তিনি।

নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে সরাইল থানায় যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে ওসির সঙ্গে তার বাক্‌বিতণ্ডা হয়।

ঘটনার ভিডিও শেয়ার করে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘থানায় প্রবেশ করে মব করায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিএনপির এমপি-মন্ত্রীদের পান থেকে চুন খসলেই ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরপক্ষে, রুমিন ফারহানাসহ আরও বেশ কিছু সংসদ সদস্য বর্তমান সরকারের অবাধ বাক্‌স্বাধীনতার পুরোপুরি অপব্যবহার করছেন।’

তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে।

পোস্টের শেষাংশে ছাত্রদল সভাপতি লেখেন, আইন সবার জন্য সমানভাবে কার্যকর হওয়া উচিত।

Advertise with us
Advertise with us
Advertise with us