ঢাকা
২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
স্বস্তি ফিরেছে সবজির বাজারে আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী মিরপুরে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সৌদির তেলক্ষেত্রে হামলা, দুই শতাংশ বাড়ল জ্বালানির দাম সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া, পর্যটকদের উদ্ধার ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ‘আমার সাফল্য অনেকেই মেনে নিতে পারে না’, সমালোচকদের একহাত নিলেন রাশমিকা সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
Advertise with us

‘আমার সাফল্য অনেকেই মেনে নিতে পারে না’, সমালোচকদের একহাত নিলেন রাশমিকা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   ১৩ বার পঠিত
‘আমার সাফল্য অনেকেই মেনে নিতে পারে না’, সমালোচকদের একহাত নিলেন রাশমিকা

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা থেকে বলিউড, সবখানেই সাফল্যের দৌড়ে নিজের অবস্থান শক্ত করেছেন রাশমিকা মান্দানা। কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে পড়লেও দমে যাননি এই অভিনেত্রী। বরং নিজের মতো করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অটল তিনি। এবার স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জনপ্রিয় টক শোতে হাজির হয়ে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন রাশমিকা।

সিনেমায় পা রাখার পর থেকেই নানা কারণে সমালোচনার শিকার হয়েছেন রাশমিকা। একদিকে ভক্তদের কাছে তিনি ‘জাতীয় ক্রাশ’, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কটাক্ষও কম নয়। বিশেষ করে তার হিন্দি উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবে এসব সমালোচনাকে নিজের পথের বাধা হিসেবে দেখতে নারাজ অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হন রাশমিকা। সেখানে নিজের ক্যারিয়ার ও সমালোচনা প্রসঙ্গে তিনি জানান, শুরু থেকেই তাকে কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো উচ্চারণ নিয়ে কথা শুনতে হয়েছে। কিন্তু এসব কারণে নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাননি তিনি।

অভিনেত্রী জানান, তিনি শুধু একটি চলচ্চিত্রশিল্পে কিংবা একটি ভাষার সিনেমায় নিজেকে আটকে রাখতে চাননি। বরং বিভিন্ন ভাষা ও ভিন্ন ভিন্ন চলচ্চিত্রশিল্পে কাজ করার স্বপ্ন দেখেছেন। সেই লক্ষ্যেই নানা ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি।

রাশমিকা মতে, ‘অ্যানিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো সম্পূর্ণ ভিন্ন ঘরানার সিনেমায় কাজ করতে পারা তাঁর কাছে বড় তৃপ্তির বিষয়। কারণ, একজন অভিনেত্রী হিসেবে তিনি নিজেকে নানা চরিত্রে তুলে ধরতে চান। আর সেই চাওয়াটাই পূরণ হচ্ছে তাঁর কাজের মধ্য দিয়ে।

হিন্দি উচ্চারণ নিয়ে সমালোচনার জবাবেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন রাশমিকা। তার বক্তব্য, তিনি দক্ষিণ ভারতের মানুষ। তাই তার কথায় দক্ষিণ ভারতীয় টান থাকাটা অস্বাভাবিক কিছু নয়। বরং তার উচ্চারণে সেই আঞ্চলিক প্রভাব থাকবে না-এমনটা আশা করাই অযৌক্তিক।

এদিকে, গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা অভিনীত সিনেমা ‘রানাবালি’। তবে মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না ছবিটি। পর্দার সাফল্য-ব্যর্থতার হিসাবের বাইরে নিজের অভিনয়ের পরিধি বাড়ানো এবং নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতেই এখন বেশি মনোযোগী এই অভিনেত্রী।

Advertise with us
Advertise with us
Advertise with us