ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

৭ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   ৬০ বার পঠিত
৭ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর দ্বিতীয় পরীক্ষায় মাঠে নামছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ১-১ গোলে ড্র করার পর এবার ব্রিসবেনে আরও গোছানো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচের একাদশে বড় পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচের তুলনায় সাতটি পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে বড় চমক আক্রমণভাগে—স্ট্রাইকার হিসেবে খেলবেন রাফিনহা।

গোলবার সামলাবেন ওতাভিও। রক্ষণভাগে রয়েছেন ভান্ডারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র। মাঝমাঠে দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পোকে খেলাচ্ছেন আনচেলত্তি।

আক্রমণভাগে রাফিনহার সঙ্গে থাকছেন রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন বিচ, ইতালিয়ানো, চিরকাতি, সাউতার, হেরিংটন, বেহিচ, আরভিন, ওকন, মেটকাফ, ইরানকুন্ডা ও ইয়েঙ্গি।

টাউনসভিলে আগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। তাই এবার আনচেলত্তির সাত পরিবর্তনের একাদশ মাঠে কেমন পারফর্ম করে, সেটিই থাকছে ম্যাচের অন্যতম আলোচনার বিষয়।

ব্রাজিল একাদশ

ওতাভিও (গোলরক্ষক), ভান্ডারসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পো; রায়ান, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

Advertise with us
Advertise with us
Advertise with us