ঢাকা
২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে? কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী হামলার ঘটনায় সরকার দলীয়লোকদের সম্পৃক্ততা পাওয়া গেছে: গোলাম পরওয়ার
Advertise with us

আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।

শনিবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় রোমান সরকারের দল।

দ্বিতীয় কোয়ার্টারে কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে যায় বাংলাদেশ।

৩১তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আমিরুল। পাঁচ মিনিট পর ব্যবধান ৩-০ করেন রাসেল মাহমুদ। চতুর্থ কোয়ার্টারে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। পেনাল্টি কর্নার (পিসি) থেকে আওউলিয়া আল আরদের গোল শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ৪ ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us