ছবি: প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬ (বার্মিংহাম) যুক্তরাজ্য থেকে: যুক্তরাজ্যের বার্মিংহামে নবগঠিত মহানগর বিএনপির পরিচিতি সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত, সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বার্মিংহাম মহানগর বিএনপির সভাপতি আবজার হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম গুলজার আহমেদ ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান চৌধুরী। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি রফিকুর রহমান রফু, সহ-সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল কবির, সাংগঠনিক সম্পাদক মিজান উদ্দিন লিটন এবং সহ-সাংগঠনিক সম্পাদক বাবরুল ইসলাম উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির আহ্বায়ক কাজী আঙ্গুর মিয়া, সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আয়েস আহমদ, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহ-সভাপতি আব্বাস মিয়া ও জালাল উদ্দীন আহম্মেদ, সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসাইন এবং বার্মিংহাম যুবদলের সাবেক সভাপতি কয়সর আলী শাহীন বক্তব্য দেন।
এ ছাড়া যুক্তরাজ্য যুবদলের সাবেক সাহিত্য সম্পাদক ও ওয়েস্ট মিডল্যান্ডস যুবদল নেতা আমিনুর রহমান শাহীন, বার্মিংহাম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি নেতা সৈয়দ মজনু মিয়া, পাখি মিয়া, এমরান হোসাইন, ইসলাম খান, সারওয়ার আহমদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সালিক মিয়া,বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গুলাম মোস্তফা লিমন, ওয়েস্ট মিডল্যান্ডস যুবদল নেতা সৈয়দ রিয়াদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাজা, বিলাল উদ্দিন, আবুল কাজ চৌধুরী, মিজানুর রহমান সুহেল, হোসাইন আহমেদ, মুর্শেদ আহমদ ও মনোয়ার হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা হেলাল আহমেদ, মাশুক মিয়া, অ্যাডভোকেট ওবাদুল কবির খোকন, জুনেদ আহমেদ, মহিনুর রহমান সেহেল, শফিকুল ইসলাম আকিক এবং বার্মিংহাম সিটি যুবদলের সাবেক সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সাদিক আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুরমান আহমদ জুয়েল, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান, সাবেক সহ-দপ্তর সম্পাদক আবুল লেইছসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বার্মিংহাম যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে নবগঠিত মহানগর বিএনপির নেতাদের শুভেচ্ছা জানান।
বক্তারা বলেন, বার্মিংহাম সিটিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রয়োজন। দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সভা থেকে নবগঠিত বার্মিংহাম মহানগর বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।