ঢাকা
২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে? কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী হামলার ঘটনায় সরকার দলীয়লোকদের সম্পৃক্ততা পাওয়া গেছে: গোলাম পরওয়ার
Advertise with us

এশিয়ান গেমসে কোন দেশের কত পদক

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
এশিয়ান গেমসে কোন দেশের কত পদক

ছবি: সংগৃহীত

জাপানের আইচি-নাগোয়ায় চলছে ২০তম এশিয়ান গেমস। প্রতিযোগিতার মঞ্চে পদকের দৌড়ে শুরু থেকেই দাপট দেখিয়ে যাচ্ছে চীন। এখন পর্যন্ত ১৮৬টি পদক জিতে তালিকার শীর্ষস্থান শক্তভাবে ধরে রেখেছে দেশটি।

চীনের অর্জনের বড় অংশই এসেছে সোনা থেকে। তাদের ঝুলিতে রয়েছে ১১১টি সোনা, ৪৩টি রুপা ও ৩২টি ব্রোঞ্জ। সব মিলিয়ে ১৮৬ পদক নিয়ে অন্যদের তুলনায় বেশ এগিয়ে রয়েছে তারা।

অন্যদিকে স্বাগতিক জাপান রয়েছে দ্বিতীয় অবস্থানে। নিজেদের ঘরের মাঠের আসরে ৩৩টি সোনা, ৫৩টি রুপা ও ৫১টি ব্রোঞ্জসহ মোট ১৩৭টি পদক অর্জন করে জাপান।

তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার সংগ্রহ ৭৫ পদক। এর মধ্যে ১৭টি সোনা, ২২টি রুপা ও ৩৬টি ব্রোঞ্জ।

এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ভারত। ৪টি সোনা, ১২টি রুপা ও ১৪টি ব্রোঞ্জসহ মোট ৩০টি পদক নিয়ে দশম স্থানে রয়েছে দেশটি।

এদিকে, বাংলাদেশের ঝুলিতে এখন পর্যন্ত এসেছে একটি ব্রোঞ্জ পদক। সমান একটি করে ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশের সঙ্গে তালিকার শেষ দিকে রয়েছে ব্রুনাই, মঙ্গোলিয়া ও সিরিয়া।

এবারের এশিয়ান গেমসে এখন পর্যন্ত মোট ৩৩টি দেশ অন্তত একটি পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছে। প্রতিযোগিতা যত এগোচ্ছে, ততই জমে উঠছে পদকের লড়াই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us