ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে আলোচনা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইতিহাস বলে, পলায়নকারী ফ্যাসিস্ট কোনোদিন ফিরে আসতে পারেনি: আমান উল্লাহ আমান চাঁদাবাজির ‘দোসর’ কারা, পাটওয়ারী দিলেন ৪ মন্ত্রী ও একজন উপদেষ্টার নাম ইসিবিতে হামলা, নৈরাজ্যের পাঁয়তারা করছে গুপ্ত দল: প্রশাসক শফিকুল ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
Advertise with us

ইসিবিতে হামলা, নৈরাজ্যের পাঁয়তারা করছে গুপ্ত দল: প্রশাসক শফিকুল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
ইসিবিতে হামলা, নৈরাজ্যের পাঁয়তারা করছে গুপ্ত দল: প্রশাসক শফিকুল

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় কারা জড়িত, তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, একটি ‘গুপ্ত রাজনৈতিক দল’ দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে নবনির্মিত শহীদ মিনার, খেলার মাঠ ও শিশু পার্কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরুতেই বিএনপির দিকে অভিযোগ তোলা হয়েছিল। তবে পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে, তাতে বিষয়টি ভিন্নভাবে সামনে এসেছে। কোনো ঘটনা ঘটলেই রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দায় চাপানো থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা উত্তরের প্রশাসক বলেন, পলাতক আওয়ামী লীগ দেশে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অস্থিরতা তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তখন এলাকাবাসীর কাছে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির অংশ হিসেবে খেলার মাঠ, পার্ক, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং ঢাকা-১৫ আসনকে ‘ক্লিন ও গ্রিন’ করার কথা বলেছিলেন। পর্যায়ক্রমে এসব অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

সন্ধ্যার পর শিক্ষার্থীদের মাঠে আড্ডা না দিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিকেলে খেলাধুলা শেষে মাগরিবের আজানের পরপরই শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়া উচিত। পার্ক ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের বাইরে পার্ক বন্ধ রাখা হবে।

এ সময় কাফরুল এলাকার খালগুলো উদ্ধারের পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষ্য, খালের সীমানা নির্ধারণের কাজ হয়েছে এবং পর্যায়ক্রমে খাল উদ্ধার করে এর পাশে হাঁটার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কোনো কর্মী অনৈতিক বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে কোনো সহকর্মীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করা হলে তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান‌।

Advertise with us
Advertise with us
Advertise with us