ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে আলোচনা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইতিহাস বলে, পলায়নকারী ফ্যাসিস্ট কোনোদিন ফিরে আসতে পারেনি: আমান উল্লাহ আমান চাঁদাবাজির ‘দোসর’ কারা, পাটওয়ারী দিলেন ৪ মন্ত্রী ও একজন উপদেষ্টার নাম ইসিবিতে হামলা, নৈরাজ্যের পাঁয়তারা করছে গুপ্ত দল: প্রশাসক শফিকুল ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
Advertise with us

শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

শেখ হাসিনার বাংলাদেশে আর ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পালিয়ে গেছেন, বিতাড়িত হয়েছেন-রাজনীতি শেষ। এখানেই তাদের ইতি।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতে বসে লন্ডনের একটি অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণের বিষয়টিকে তিনি ‘মূল্যহীন কর্মকাণ্ড’ বলেও মন্তব্য করেন।

লন্ডনে বুধবার অনুষ্ঠেয় একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় অনলাইনে যুক্ত হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এটি যুক্তরাজ্য সরকারের আয়োজন নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট জায়গায় সরকার বিষয়টি জানাবে।

তিনি বলেন, ‘ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলা-এগুলো মূল্যহীন কর্মকাণ্ড।’

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে তার আর আসার কোনও সুযোগ নেই। যারা পালিয়ে যায় বা বিতাড়িত হয়, তাদের ফিরে আসার সুযোগ খুব কম।’

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, তার মতে, গত ১৫ বছরে শেখ হাসিনা মানুষের ওপর ‘অত্যাচার’ করেছেন এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার পরিবার ও দলীয় নেতাদের মাধ্যমে দেশে লুটপাট হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us