ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি ‘সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন প্রধানমন্ত্রী’ তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার চাকরির ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড দেখালো জাতীয় ছাত্রশক্তি ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে: আসিফ মাহমুদ চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সালাউদ্দিন টুকু মমতাময়ী মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না: ডা. শফিকুর রহমান
Advertise with us

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

ছবি: সংগৃহীত

জাপানের নাগোয়ায় চলমান ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও জায়গা করে নিয়েছে শেষ আটে। প্রাথমিক পর্বের সমীকরণ অনুযায়ী, কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

আগামী ২৯ সেপ্টেম্বর কোরোইজি স্পোর্টস পার্কে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান।

টেস্ট খেলুড়ে বাংলাদেশের তুলনায় অভিজ্ঞতা ও শক্তির বিচারে এই তিন দল পিছিয়ে থাকায় কোয়ার্টারে বাংলাদেশকে বড় পরীক্ষার মুখে পড়তে নাও হতে পারে। তবে শেষ আট পেরোতে পারলে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছক অনুযায়ী, বাংলাদেশ সেমিফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান। প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। ওই গ্রুপে রয়েছে আফগানিস্তান, নেপাল ও স্বাগতিক জাপান। পাকিস্তান শেষ চার নিশ্চিত করলে আগামী ১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, টুর্নামেন্টের বাকি দুটি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ভারত মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের, আর শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে।

আগামী ৩ অক্টোবর এশিয়ান গেমসের ক্রিকেটে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us