ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে আলোচনা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইতিহাস বলে, পলায়নকারী ফ্যাসিস্ট কোনোদিন ফিরে আসতে পারেনি: আমান উল্লাহ আমান চাঁদাবাজির ‘দোসর’ কারা, পাটওয়ারী দিলেন ৪ মন্ত্রী ও একজন উপদেষ্টার নাম ইসিবিতে হামলা, নৈরাজ্যের পাঁয়তারা করছে গুপ্ত দল: প্রশাসক শফিকুল ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
Advertise with us

পারমাণবিক অস্ত্র নয়, সম্পদ লুটতে যুদ্ধ: মার্কিন নাগরিকদের কাছে ইরানের চিঠি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
পারমাণবিক অস্ত্র নয়, সম্পদ লুটতে যুদ্ধ: মার্কিন নাগরিকদের কাছে ইরানের চিঠি

ছবি: সংগৃহীত

মার্কিন নাগরিকদের কাছে কয়েক ডজন পৃষ্ঠার একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘বড় মিথ্যাবাদী’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সাধারণ আমেরিকানদের কাছে সত্য তথ্য পৌঁছে দেওয়াই এই চিঠির মূল উদ্দেশ্য।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানান, আসন্ন মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার কোনো ইচ্ছে তাদের নেই। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ আসলে পারমাণবিক অস্ত্র নিয়ে নয়। কারণ যুক্তরাষ্ট্র নিজেও জানে যে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না। বরং ইরানের সম্পদ লুট করা, দেশটিকে ভেঙে ফেলা এবং নিজেদের নিয়ন্ত্রণে একটি উপনিবেশ বানানোই তাদের আসল লক্ষ্য।

তেহরান থেকে সাংবাদিক মোহাম্মদ ভাল জানান, দীর্ঘ এই চিঠিটি পুরোপুরি পড়ে বুঝতে কিছুটা সময় লাগবে। তবে এটুকু স্পষ্ট যে, চিঠির মাধ্যমে আমেরিকানদের সরাসরি একটি বার্তা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মার্কিন সরকার ও সেনাবাহিনী যেসব কাজ করছে, সে বিষয়ে অনেক আমেরিকান নাগরিকরাই পুরোপুরি অবগত নন। হোসেইন মোহেব্বির মতে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান ব্যর্থ হয়েছে এবং তাদের এই অঞ্চল ছেড়ে যাওয়া উচিত। তিনি জানান, এমন পরিস্থিতি সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিও নষ্ট করছে।

সবশেষে এই চিঠিতে আমেরিকান ও ইরানি জনগণের মধ্যে একটি সরাসরি আলোচনার প্ল্যাটফর্ম বা পরিবেশ তৈরির সুন্দর আহ্বান জানানো হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us