ঢাকা
২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে খলিলুর রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’ আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত
Advertise with us

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   ১০১ বার পঠিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬২টি মামলা করা হয়।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৭৩ জন, তেজগাঁও বিভাগ ১০৯ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Advertise with us
Advertise with us
Advertise with us