ঢাকা
১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদুল হালিম সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ প্রতিমন্ত্রী ইশরাককে নিয়ে সারজিসের কবিতা ‘কোন কারণে বুকে পাথর চাপা দিয়ে জুলাই সনদে সই করেছিল জামায়াত?’ আগের স্বৈরাচারের পথেই হাঁটছে বিএনপি সরকার : জামায়াত আমির নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ ৩৩ ওভারেই অলআউট, ৯৯ রানে জিম্বাবুয়ের কাছে হারল টাইগাররা ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি
Advertise with us

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   ২৬ বার পঠিত
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

ছবি: ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় ৪২টি মামলা করা হয়েছে। রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১২৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন।

অভিযানকালে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ, নগদ ৩ হাজার ৩০৫ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Advertise with us
Advertise with us
Advertise with us