ঢাকা
২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু নিউ ইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি প্যারিস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: রয়টার্সকে শামা ওবায়েদ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন বিদেশে বসে যারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন, তাদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জামায়াত নেতা জুবায়ের
Advertise with us

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   ১৫০ বার পঠিত
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৫১ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল, ৮ টি মোবাইল, ১টি চাপাতি, একজন ভিকটিম ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
Advertise with us