ঢাকা
২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত আ. লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে : হাসনাত আব্দুল্লাহ নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : গোলাম পরওয়ার দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেফতার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী
Advertise with us

একবার দেখে বা শুনেই মুছে যাবে বার্তা, জেনে নিন ব্যবহারের নিয়ম

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   ৩৫ বার পঠিত
একবার দেখে বা শুনেই মুছে যাবে বার্তা, জেনে নিন ব্যবহারের নিয়ম

ছবি: ফাইল ছবি

ব্যক্তিগত কোনো ছবি, ভিডিও কিংবা ভয়েস মেসেজ কাউকে পাঠাতে চান, কিন্তু চান না প্রাপক সেটি বারবার দেখুন বা শুনুন কিংবা ফোনে সংরক্ষণ করুন? এ ক্ষেত্রে কাজে আসতে পারে হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ সুবিধা। এই ফিচারের মাধ্যমে পাঠানো ছবি ও ভিডিও একবার খোলার পর আর দেখা যায় না। একইভাবে, ভিউ ওয়ান্স মোডে পাঠানো ভয়েস মেসেজ একবার শোনার পর পুনরায় চালানোর সুযোগ থাকে না।

ব্যক্তিগত মুহূর্ত বা সংবেদনশীল তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ফিচারটি ব্যবহারকারীকে বাড়তি নিয়ন্ত্রণ দেয়। তবে এটি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে না। কীভাবে ব্যবহার করবেন এই সুবিধা, জেনে নিন।

হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স ফিচার কী?

ভিউ ওয়ান্স হোয়াটসঅ্যাপের এমন একটি সুবিধা, যার মাধ্যমে ছবি, ভিডিও ও ভয়েস মেসেজ একবার দেখার বা শোনার জন্য পাঠানো যায়। প্রাপক ছবি বা ভিডিও খুললে সেটি দেখার পর চ্যাট থেকে আর খোলা যায় না। একইভাবে, ভয়েস মেসেজ একবার শোনা হয়ে গেলে সেটিও আর চালানো সম্ভব হয় না।

এই সুবিধায় পাঠানো ছবি ও ভিডিও সাধারণত প্রাপকের ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয় না। এগুলো সরাসরি ফরোয়ার্ড, শেয়ার বা কপি করার সুবিধাও থাকে না। ফলে সাধারণ বার্তার মতো বারবার দেখার সুযোগ থাকে না।

যেভাবে পাঠাবেন ভিউ ওয়ান্স ছবি বা ভিডিও

এই সুবিধা ব্যবহারের জন্য আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপ থেকেই কয়েকটি ধাপে কাজটি করা যায়।

১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে যে ব্যক্তি বা গোষ্ঠীতে ছবি কিংবা ভিডিও পাঠাতে চান, সেই চ্যাটে প্রবেশ করুন।

২. ক্যামেরা বা সংযুক্তি আইকনে ট্যাপ করুন। এরপর সরাসরি ছবি বা ভিডিও তুলুন অথবা ফোনের গ্যালারি থেকে পছন্দের ফাইলটি নির্বাচন করুন।

৩. ছবি বা ভিডিও পাঠানোর আগে পর্দায় ‘১’ লেখা একটি আইকন দেখতে পাবেন। সেটিতে ট্যাপ করুন।

৪. আইকনটি সক্রিয় বা সবুজ হয়ে গেলে বুঝবেন, ভিউ ওয়ান্স মোড চালু হয়েছে।

৫. এবার পাঠানোর বোতামে চাপ দিন। ছবি বা ভিডিওটি প্রাপকের কাছে একবার দেখার জন্য চলে যাবে।

একবার শোনার ভয়েস মেসেজ পাঠানোর নিয়ম

শুধু ছবি বা ভিডিও নয়, ভয়েস মেসেজের ক্ষেত্রেও ভিউ ওয়ান্স সুবিধা ব্যবহার করা যায়।

এ জন্য প্রথমে নির্দিষ্ট চ্যাট খুলুন। এরপর মাইক্রোফোন আইকনে ট্যাপ করে ওপরের দিকে টেনে ধরুন, যাতে রেকর্ডিং লক হয়ে যায়। ভয়েস রেকর্ড করার পর ‘১’ লেখা আইকনে ট্যাপ করে ভিউ ওয়ান্স মোড চালু করুন। সবশেষে পাঠানোর বোতামে চাপ দিলেই ভয়েস মেসেজটি চলে যাবে। প্রাপক একবার শোনার পর সেটি আর চালাতে পারবেন না।

প্রাপক কীভাবে দেখবেন বা শুনবেন?

প্রাপকের চ্যাটে সাধারণ ছবির মতো মিডিয়া দেখা যাবে না। সেখানে ভিউ ওয়ান্স-সংক্রান্ত একটি বার্তা বা মিডিয়া আইকন থাকবে। সেটিতে ট্যাপ করলে ছবি বা ভিডিও খুলবে এবং ভয়েস মেসেজ চালু হবে।

দেখা বা শোনা শেষ হলে সেটি ‘ওপেনড’ হিসেবে চিহ্নিত হবে। এরপর চ্যাট থেকে সেটি আর খোলা বা চালানো যাবে না।

ভিউ ওয়ান্স কি পুরোপুরি নিরাপদ?

ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এই সুবিধা কিছুটা বাড়তি সুরক্ষা দিলেও একে পুরোপুরি নিরাপদ মনে করা ঠিক নয়। হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ান্স ছবি ও ভিডিওর ক্ষেত্রে স্ক্রিনশট এবং পর্দার ভিডিও ধারণ ঠেকানোর ব্যবস্থা রয়েছে। তবে অন্য একটি ফোন বা ক্যামেরা দিয়ে পর্দার ছবি তুলে রাখা সম্ভব। ফলে প্রাপক চাইলে অন্য উপায়ে ছবি বা ভিডিও সংরক্ষণ করতে পারেন।

তাই অপরিচিত ব্যক্তি কিংবা যাঁকে পুরোপুরি বিশ্বাস করেন না, তাকে সংবেদনশীল ছবি বা ভিডিও পাঠানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। মনে রাখবেন, ভিউ ওয়ান্স বার্তা একবার দেখা বা শোনার পর চ্যাট থেকে আর খোলা না গেলেও প্রাপক কোনোভাবে এর অনুলিপি তৈরি করতে পারবেন না—এমন নিশ্চয়তা নেই।

Advertise with us
Advertise with us
Advertise with us