ঢাকা
২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে খলিলুর রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’ আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত
Advertise with us

Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস

ছবি: ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চার শব্দের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘Dhaka North is ready’ (ঢাকা উত্তর প্রস্তুত)।

স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যে এতে প্রায় ১৮ হাজার লাইক পড়ে। মন্তব্যের ঘরে নেটিজেনরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। তবে স্ট্যাটাসের মাধ্যমে আসিফ মাহমুদ ঠিক কী বার্তা দিতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এনসিপি।

ওই দিন রাজধানীর এনসিপি কার্যালয়ে দুই মহানগরের সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সভায় এনসিপির ঢাকা উত্তরের আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেছিলেন, ওয়ার্ড পর্যায়ের নাগরিক সংকট নিরসন এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সমুন্নত রেখে এনসিপি ঐক্যবদ্ধভাবে আগামী স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এদিকে আসিফ মাহমুদের এ স্ট্যাটাসটি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন কিংবা দলীয় কোনো প্রস্তুতির ইঙ্গিত কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ নিয়ে এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘প্রস্তুতি তো দেখছি বেশ জমজমাট!।’

Advertise with us
Advertise with us
Advertise with us