ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক বৈঠকে মিলিত হয়েছেন দুই দেশের শীর্ষ কূটনীতিক।
বৈঠকের আগে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানকে অভ্যর্থনা জানান আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
আলোচনায় জাতিসংঘের সামগ্রিক কার্যক্রম, আন্তর্জাতিক সহযোগিতা, সাম্প্রতিক ভূরাজনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে কীভাবে সহযোগিতা বাড়ানো যায় এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও বিস্তারিত মতবিনিময় করেন তারা।
বৈঠকে উভয় দেশের সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের অঙ্গীকার আবারও তুলে ধরেন শেখ আবদুল্লাহ। এই বৈঠকে আমিরাতের পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি এবং প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি। অন্যদিকে বাংলাদেশের পক্ষে ছিলেন রাষ্ট্রদূত তারেক আহমেদ।