ঢাকা
২৪ নভেম্বর ২০২৬
Advertise with us

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগের নেতা আটক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগের নেতা আটক

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তিনি ভারতে যাতায়াত করতেন বলে জানা গেছে।

এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।

Advertise with us
Advertise with us
Advertise with us