ঢাকা
২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেফতার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত চাওয়া হয়েছে: আইনমন্ত্রী নভেম্বরে ১২১টি ককটেল বিস্ফোরণ, ৯৯টি পরিবহনে আগুন : ডা. জাহেদ উর রহমান তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী
Advertise with us

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় ঢাকা ছাড়বে। বিনা খরচে বিমানের প্রথম ফ্লাইটে যাবেন ১১২ কর্মী।

বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডর (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। ওই ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যাচ্ছেন। যাত্রীদের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক যাচ্ছেন বিনা খরচে। তাদের মধ্যে এক হাজার যাচ্ছেন গুম-খুনের শিকার ও জুলাইয়ে অবদান রাখা ব্যক্তিরা।

প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ শ্রমিক নেওয়া বন্ধ করেছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে।

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করতে ও হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us