ঢাকা
১৩ আগস্ট ২০২৬
Advertise with us

আনসার-ভিডিপিতে নিয়োগ: এসএসসি পাসেই সিপাহি পদে আবেদনের সুযোগ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ৩৩৭ বার পঠিত
আনসার-ভিডিপিতে নিয়োগ: এসএসসি পাসেই সিপাহি পদে আবেদনের সুযোগ

আনসার-ভিডিপিতে নিয়োগ: এসএসসি পাসেই সিপাহি পদে আবেদনের সুযোগ  ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচ (পুরুষ) ‘সিপাহি’ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ২৭ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিপাহি (পুরুষ)

ব্যাচ: আনসার ব্যাটালিয়ন ২৮তম ব্যাচ

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস।

বয়স: ১৯ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২২ বছর হতে হবে।

ansar-in-20260625212503

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

কর্মস্থল: নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে ৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি ও পদ্ধতি:

অনলাইনে রেজিস্ট্রেশন ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে জমা দিতে হবে। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধযোগ্য।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আবেদন শুরু: ২৭ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us