ঢাকা
২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
মহাকাশ থেকে যুদ্ধ নিয়ন্ত্রণে রাশিয়ার ‘দুর্ধর্ষ পরিকল্পনা’, আসছে স্টারলিংকের বিকল্প পুরাতন রমনা থানার সামনে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল গ্রেপ্তার তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি: প্রিন্স জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায় রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল ছাত্রদল সভাপতি রাকিব থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি পুনর্গঠিত হয়েছে, আমরা আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি: পাটওয়ারী
Advertise with us

মোহাম্মদপুরে আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   ২৩ বার পঠিত
মোহাম্মদপুরে আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সুমনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহাম্মেদ তাঁকে গ্রেপ্তার করেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, কামরুল ইসলাম সুমন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখতেন। ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কামরুল ইসলাম সুমন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাপতী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জামাল উদ্দিন এবং মায়ের নাম হাসিনা জামান। তিনি বর্তমানে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৩/বি, ২৬/বি এলাকায় বসবাস করতেন। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান কমিটির সদস্য বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us