ঢাকা
২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদান স্মরণ করবে জাতি: জামায়াত আমির আকিকা করার পর আবার নাম পরিবর্তন করা যাবে? শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭ সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়া, লালমাইয়ে কিশোর গ্যাং নেতা গ্রেফতার লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক
Advertise with us

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   ১৩ বার পঠিত
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা প্রমাণের পরীক্ষায় দারুণ পারফর্ম করছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এখানেই তিন দিনের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ভালোই লড়েছে বিসিবি একাদশ। বিশ্বমানের উইকেটের প্রমাণ মিলছে ব্যাটারদের ব্যাটের ঝংকারে। বাংলাদেশি ব্যাপার কালাম সিদ্দিকী ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। আর তার বড় সংগ্রহেই প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান তুলেছিল বিসিবি একাদশ।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো গড়িয়েছে খেলা।

এবিজি স্পোর্টস সিটির স্টেডিয়ামটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে বিসিবি একাদশ। শুরুতেই মাহফিজুল ইসলামকে ৪ রানে হারালেও দ্বিতীয় উইকেটে জিসান আলমের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ১০০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ৮৬ রান করেন জিসান। তার বিদায়ের পর ইফতেখার হোসেন ইফতি করেন ৬২ বলে ১৮ রান। এরপর কালাম সিদ্দিকীকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেন জাকের আলী। তবে জাকের ৪৮ বলে ৩০ রান করে ফিরলে কালামকে নিয়ে লড়াই এগিয়ে নেন দলের অন্য ব্যাটাররা।

১৮৪ বলের ইনিংসে ২০টি চার ও একটি ছক্কায় ১৩৫ রান করেন কালাম। কালামের বিদায়ের পর ১০৬ বলে ৫৯ রান করে আউট হন রিজওয়ান। শেষ দিকে দ্রুত রান তোলেন শামীম হোসেন। মাত্র ৩০ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৩৫ রান করে অপরাজিত আছেন তিনি।

দ্বিতীয় দিনে মাঠে নামার আগে বিসিবি একাদশের সংগ্রহ দাঁড়ায় ৩৭১। এই রান তুলতে টাইগারদের খোয়া যায় ৭ উইকেট।

এর আগে বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া প্রতিযোগিতা ও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করেছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। সে পরীক্ষায় ভালোভাবে উতরেই এবার আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন

Advertise with us
Advertise with us
Advertise with us