ঢাকা
২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদান স্মরণ করবে জাতি: জামায়াত আমির আকিকা করার পর আবার নাম পরিবর্তন করা যাবে? শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭ সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়া, লালমাইয়ে কিশোর গ্যাং নেতা গ্রেফতার লিটন-তাসকিনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক
Advertise with us

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়া, লালমাইয়ে কিশোর গ্যাং নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   ১৩ বার পঠিত
সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়া, লালমাইয়ে কিশোর গ্যাং নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে দেশীয় অস্ত্র ও এয়ারগানসহ কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি যাচাই-বাছাই শুরু করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কিশোর গ্যাং লিডার আসিফ নিজ বাড়িতে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির সঙ্গে জড়িত। এরপর ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু-চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

এসআরবি-১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্রের প্রদর্শন করতেন আসিফ। বিষয়টি আমাদের নজরে এলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজ-খবর নিয়ে আজ সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ আসিফকে গ্রেফতার করা হয়েছে।

 

Advertise with us
Advertise with us
Advertise with us