ঢাকা
২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে যা বললেন জামায়াত আমির খাদ্যশস্য সংরক্ষণে ১০-১৫ বছরের চাহিদা বিবেচনার নির্দেশ খাদ্যমন্ত্রীর ‘আর নয় লুকোচুরি’, প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা, মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রস্তুত থাকতে বলল যুক্তরাষ্ট্র তুরাগ নদ থেকে সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫ মিরপুর-১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   ১১ বার পঠিত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫

ছবি: ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় অভিযানে ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন ও এসআরইউ বিভাগে ১ জন রয়েছেন।

অভিযানকালে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us