ঢাকা
২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে যা বললেন জামায়াত আমির খাদ্যশস্য সংরক্ষণে ১০-১৫ বছরের চাহিদা বিবেচনার নির্দেশ খাদ্যমন্ত্রীর ‘আর নয় লুকোচুরি’, প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা, মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রস্তুত থাকতে বলল যুক্তরাষ্ট্র তুরাগ নদ থেকে সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫ মিরপুর-১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

মিরপুর-১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   ৯ বার পঠিত
মিরপুর-১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ছবি: সংগৃহীত

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।

পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বরের সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

Advertise with us
Advertise with us
Advertise with us