ঢাকা
৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
শাহবাগে এনসিপির গণবিক্ষোভে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : গোলাম পরওয়ার রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফয়সল আমিন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই ডাক মারলেন তানজিদ-তৌহিদ, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ বুয়েট ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ৫ নভেম্বর ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় চাঁদপুরের জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ত ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়ে লাঞ্চে বাংলাদেশ উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
Advertise with us

খাদ্যশস্য সংরক্ষণে ১০-১৫ বছরের চাহিদা বিবেচনার নির্দেশ খাদ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   ৩০ বার পঠিত
খাদ্যশস্য সংরক্ষণে ১০-১৫ বছরের চাহিদা বিবেচনার নির্দেশ খাদ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

খাদ্যশস্য সংরক্ষণের অবকাঠামো নির্মাণে আগামী ১০ থেকে ১৫ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে টেকসই পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার ঢাকায় খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্যের মজুত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুদামের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করতে হবে। উৎপাদন বেশি হয় এমন এলাকায় গুদাম নির্মাণে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পুরোনো গুদাম সংস্কারেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বক্তব্য দেন। তারা খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, গুদামের মান উন্নয়ন ও নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us