ঢাকা
২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে যা বললেন জামায়াত আমির খাদ্যশস্য সংরক্ষণে ১০-১৫ বছরের চাহিদা বিবেচনার নির্দেশ খাদ্যমন্ত্রীর ‘আর নয় লুকোচুরি’, প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা, মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রস্তুত থাকতে বলল যুক্তরাষ্ট্র তুরাগ নদ থেকে সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫ মিরপুর-১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী কিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন হাসান
Advertise with us

বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   ৯ বার পঠিত
বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ছবি: ফাইল ছবি

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবুল কালাম আজাদের মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ওসি জানান, রাতে বাড়িতে শুধু নিহত ব্যক্তির স্ত্রী ছিলেন। ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা কেন এবং কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, সকালেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us