ঢাকা
৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
শাহবাগে এনসিপির গণবিক্ষোভে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : গোলাম পরওয়ার রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফয়সল আমিন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই ডাক মারলেন তানজিদ-তৌহিদ, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ বুয়েট ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ৫ নভেম্বর ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় চাঁদপুরের জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ত ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়ে লাঞ্চে বাংলাদেশ উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
Advertise with us

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   ২৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী

ছবি: ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ কেন্দ্র দখল, ভোট জালিয়াতি কিংবা হানাহানির অভিযোগ ছাড়াই খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা সকাল থেকে দেখছি চমৎকার ও শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সন্তোষজনক ভোটার উপস্থিতি ও সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ায় নির্বাচন নিয়ে আশাবাদী দলটি।

নির্বাচন ঘিরে কৃত্রিমভাবে অভিযোগ তৈরি না করতে বিরোধী দলের প্রতিও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়ম অভিযোগ তুলে ধরতে বিকাল ৩টায় মগবাজারের কেন্দ্রীয় অফিসে ব্রিফিং করবে বলে গণমাধ্যমকে জানিয়েছে জামায়াতে ইসলামী।

Advertise with us
Advertise with us
Advertise with us