ঢাকা
২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘আর নয় লুকোচুরি’, প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা, মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রস্তুত থাকতে বলল যুক্তরাষ্ট্র তুরাগ নদ থেকে সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫ মিরপুর-১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী কিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন হাসান পুরোনো বাণিজ্যমেলার মাঠে সব মেলা স্থগিত : ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষ নাবিক তৈরিতে কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব
Advertise with us

কিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন হাসান

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   ১২ বার পঠিত
কিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন হাসান

ছবি: সংগৃহীত

দারুণ বোলিং করা হাসান মাহমুদই ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি। কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন ব্র‍্যাডন্ডন কিং।

অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে বদলি ফিল্ডার জাকের আলির গ্লাভসে ধরা পড়েন কিং। ভাঙে ২৯ বল স্থায়ী ২৯ রানের উদ্বোধনী জুটি।

২০ বলে তিন চারে ১৫ রান করেন কিং। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে এক উইকেটে ৬৪ রান করেছে উইন্ডিজাবাহিনী।

জন ক্যাম্পবেল ৩৫ ও তেজনারায়ণ চন্দরপল ১৪ রানে ব্যাট করছেন।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল বেশ ভালো অবস্থানে থেকে। আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিকেরা। কিন্তু ২২১ রানে চতুর্থ উইকেট হারানোর পরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ সাতটি উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম সেশনে মাত্র ৫৯ রানের মধ্যে বাকি থাকা ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছেন ওয়ারিকান। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ ৫ উইকেট।

নতুন দিনে শুরুটা ছিল আনন্দময়। দিনের দ্বিতীয় বলেই আগের দিনের অপেক্ষা ঘুচিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ওপেনার। অভিষিক্ত বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করা সাদমান।

এরপর ব্যাটিংয়ে নামেন আগের দিন ৪২ রানে চোট পেয়ে উঠে যাওয়া তাওহিদ হৃদয়। আর এক রানও যোগ করতে পারেননি। বিশপের বলে অহেতুক বড় শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি।

ষষ্ঠ উইকেটে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে যোগ করেন ৩২ রান। এরপর শুরু জোমেল ওয়ারিকানের জাদু। আর্ম ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ১৫ রান করা মিরাজ।

সেখান থেকে নামে ধস। সব মিলিয়ে মাত্র ১৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। হাসান মাহমুদ ও নাঈম হাসানকে ফেরান শামার জোসেফ। আর পরপর দুই বলে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামকে আউট করেন ওয়ারিকান।

৪ চারে ৮৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন লিটন। সব মিলিয়ে দ্বিতীয় দিন মাত্র ৫৯ রান যোগ করতে পারে বাংলাদেশ।

Advertise with us
Advertise with us
Advertise with us