ঢাকা
২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি চাঁদ ৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায় অবশেষে ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও ‘রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ’ ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ’তারেক রহমান ও বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মূল্যায়ন করে’ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন
Advertise with us

ফের ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২১ অক্টোবর ২০২৬   ২১ বার পঠিত
ফের ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

ছবি: ফাইল ছবি

উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন সাংবাদিকদের বলেন, হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে অর্থ পাচার মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পশ্চিমে রাস্তায় আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছিলেন। অভিযোগ অনুসারে, আসামিদের নির্দেশে ও উপস্থিতিতে আন্দোলনকারীদের ওপর অতর্কিত গুলি চালানো হয়। এতে আন্দোলনকারী আ. জব্বার গুলিবিদ্ধ হয়ে মেরুদণ্ডের নিচের অংশে গুরুতর জখম হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সুমন মিয়া আসামি দিলীপ কুমারকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত, অন্যান্য আসামির তথ্য সংগ্রহ ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন ও শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, রিমান্ড আবেদনে উল্লেখ করা হয় আসামি দিলীপ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ পদপ্রার্থী। ঘটনার দিন তিনি অন্যান্য আসামির সঙ্গে সরাসরি উপস্থিত ছিলেন বলে প্রাথমিক তথ্যে প্রমাণ পাওয়া গেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us