ঢাকা
২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’ ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ভাড়া দেওয়া বাসায় মাদকদ্রব্য ও নারীসহ আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী আন্দোলনের মহিলা কমিটি ঘোষণা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা : জামায়াতের অভিযোগ
Advertise with us

রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদলের সাবেক নেতা শুটার লেলিন রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   ৩১ বার পঠিত
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদলের সাবেক নেতা শুটার লেলিন রিমান্ডে

ছবি: সংগৃহীত

মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার মামলায় গ্রেপ্তার শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে শুটার লেলিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের প্রাচীর টপকে ভেতরে ঢুকে দায়িত্ব পালনরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে আটকে রাখে বলে অভিযোগ রয়েছে। পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর প্রতিষ্ঠানের পূর্ব পাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও এর আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়। ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সেমিপাকা ঘর এবং সেখানে থাকা আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয়। সবশেষে আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে আরও প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।

হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়, এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। সব মিলিয়ে ৫ টি ঘর, দরজা-জানালা ভাঙচুর এবং মালামাল লুটে মোট প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। হামলাকারীরা চলে যাওয়ার সময় নৈশপ্রহরীদের ভয়ভীতি ও হুমকি দেয় এবং সেখানে একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যায় বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহআলী থানায় মো. হানিফ মিয়াসহ (৫০) অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম থেকে লেলিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তালিকায় তিনি ‘শুটার লেলিন’ নামে পরিচিত।

Advertise with us
Advertise with us
Advertise with us