ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে-প্রেসসচিব সালেহ শিবলী প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সুযোগ ছিল, কিন্তু থাকিনি হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী ধমনীতে প্লাক জমেছে? জেনে নিন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর উপায় পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : শফিকুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ , মামলা ৪৯ টিটি ৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
Advertise with us

প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। তবে গণমাধ্যমের প্রতি তার আস্থার সুযোগ নিয়ে যেন কেউ অপপ্রচার না চালায়। সরকারের ভালো কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার দুই দিন আগেও তিনি একটি সংবাদপত্রের প্রকাশক ছিলেন। তাই তিনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।

প্রধানমন্ত্রীর বনানীর গবেষণা কার্যালয় নিয়ে অতীতে কিছু গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগও করেন অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, সরকারের ছয় মাস না পেরোতেই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন। অথচ প্রধানমন্ত্রী বিভিন্ন সংকট সমাধানে নিরলসভাবে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us