ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সুযোগ ছিল, কিন্তু থাকিনি হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী ধমনীতে প্লাক জমেছে? জেনে নিন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর উপায় পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : শফিকুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ , মামলা ৪৯ টিটি ৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বাস দুর্ঘটনার ‘খবর সংগ্রহ করতে যাওয়া’ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
Advertise with us

আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সুযোগ ছিল, কিন্তু থাকিনি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সুযোগ ছিল, কিন্তু থাকিনি

ছবি: সংগৃহীত

বিদেশে স্থায়ী হওয়ার অনেক সুযোগ থাকলেও দেশ ও মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই সস্ত্রীক দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জবি ছাত্রদল আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমার জীবনে বিদেশে স্থায়ী হওয়ার অনেক সুযোগ ছিল। বিদেশে লেখাপড়া করেছি, নাগরিকত্ব ছিল। আমার স্ত্রী নাজমুন্নাহার —সেও ছাত্র রাজনীতি করেছে, তারও বিদেশে থাকার সুযোগ ছিল। কিন্তু আমরা থাকিনি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়েছিলেন, মানুষের জীবনের শেষে একটি ঐতিহ্য ও আদর্শ (লিগ্যাসি) রেখে যেতে হয়। সেই আদর্শ, দেশপ্রেম ও নীতির শক্তিতে বলীয়ান হয়েই এই মাটি, দেশ ও শিক্ষা ব্যবস্থাকে ভালোবাসি বলে ফিরে এসেছি। আমাদের প্রধানমন্ত্রী আমাকে পুনরায় এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

নবীনদের উদ্দেশে তিনি বলেন, আমি একদিন তোমাদের মতো নবীনের জায়গায় ছিলাম। তোমাদের মতো নবীনের জায়গায় থেকে নিজেকে স্বপ্ন দেখতাম যে, আমি একদিন লেখাপড়া শিখব, নিজেকে প্রতিষ্ঠিত করব। শহীদ জিয়ার কাছে গিয়ে সেদিন এই দেশপ্রেম জন্ম নিয়েছিল যে, আমার মৃত্যুর পরে যেন আমার লেগাসি থাকে, আমি যেন এই দেশের কিছু করতে পারি।

তিনি আরও বলেন, সেই শিক্ষাটা নিয়েছিলাম বলেই আজ আবারও তোমাদের সামনে দাঁড়িয়েছি। প্রত্যেকটি মানুষই জন্ম নেবে এবং মৃত্যুবরণ করবে। কিন্তু তার স্মৃতি পাতায় লিখে দিতে হবে, সে কী করতে চায়।

শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আজকের এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আমাদের পুনরুদ্ধার করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us