ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল-স্পিকার সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে-প্রেসসচিব সালেহ শিবলী প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সুযোগ ছিল, কিন্তু থাকিনি হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী ধমনীতে প্লাক জমেছে? জেনে নিন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর উপায় পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : শফিকুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
Advertise with us

সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে-প্রেসসচিব সালেহ শিবলী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে-প্রেসসচিব সালেহ শিবলী

ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরসহ আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ ও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী। এ জন্য সরকারের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।প্রধানমন্ত্রীর প্রেসসচিব বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর-এই তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ বা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে সরকার। তাই এডিস মশার লার্ভা ধ্বংসে বাসার আশপাশের জমা পানি ফেলে দিয়ে নিয়মিত চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, মাত্র ২১২ দিনের মধ্যেই বর্তমান সরকার অনেক ইতিবাচক ফল এনেছে। গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে।

সালেহ শিবলী বলেন, ‘২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎসংকট মোকাবেলায় ২০২২ সালে তাদের স্কুল ও অফিসের সময় কমিয়ে আনতে হয়েছিল। অথচ বর্তমান সরকার এই অল্প কয়েক মাসের মধ্যেই জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে।’ বিএনপি সরকার জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে প্রেসসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন।

তিনি নিয়মিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রেখে যেকোনো সমস্যার দ্রুত সমাধান দিচ্ছেন।’প্রেসসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ১৫০ টাকায় সাধারণ খাবার খাচ্ছেন—এটি বড় বিষয় নয়, বরং তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতা ভোগের জন্য নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং তারা দেখছে যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই আছেন।’
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us