ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের জুলাই শহিদ জুবায়েরের বোনের চিকিৎসা-পরবর্তী খোঁজ নিলেন প্রধানমন্ত্রী রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ২০ কিলোমিটারের মেট্রোতে ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি-প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল-স্পিকার
Advertise with us

রাজনৈতিক দলকে নিজেদের সংস্কার করতে হবে: ইফতেখারুজ্জামান

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ২৮ বার পঠিত
রাজনৈতিক দলকে নিজেদের সংস্কার করতে হবে: ইফতেখারুজ্জামান

ছবি: সংগৃহীত

দেশে গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, রাজনৈতিক দলগুলোকেও নিজেদের ভেতর থেকে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহি সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করেছে। ঐতিহাসিকভাবে বিভিন্ন পর্যায়ে আমরা বিষয়গুলো দেখেছি। কিন্তু ২৪ আমাদের দেখিয়ে দিয়েছে মানুষের অধিকার ও ক্ষমতার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটি ট্রানজিশনের পর যাদের ওপর দায়িত্ব আসে বা যারা বিজয়ী হয়ে যান, তারা আন্দোলনের যে প্রত্যাশা, সেটি প্রতিবারই পূরণ করেন না।আমরা সেটিই দেখতে পাচ্ছি।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা সত্যিকার অর্থে জুলাই অভ্যুত্থানের শিক্ষা নিয়েছেন কি না, সেটিও প্রশ্ন। দেশবাসী, প্রতিটি মানুষ দীর্ঘকাল গণতন্ত্রের ঘাটতি, গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থতা, মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে পুরো দেশবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, যারা ক্ষমতায় আছেন, রাষ্ট্র পরিচালনায় এবং সংসদের ভেতরে আছেন, তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা থাকার কথা; সংস্কার বা পরিবর্তনের যে চাহিদা ও ক্ষুধা থাকার কথা, সেটি আমরা আশানুরূপ দেখতে পাচ্ছি না। সেটা যদি বাস্তবে পেতে হয়, আমি আবার বলব, আমাদের রাজনৈতিক দল নিজেদের সংস্কার করতে হবে। নিজেদের দিকে তাকাতে হবে।তিনি বলেন, রাজনৈতিক দল অনেকটা প্রতিষ্ঠানের মতো। এর পরিবর্তন বাইরে থেকে কেউ করে দিতে পারবে না। রাজনৈতিক দলকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেরাই প্রয়াস চালাতে হবে। আমরা চাই রাজনৈতিক দলের সংস্কার হোক। আর সেটা রাজনৈতিক দল নিজেরাই করবে। নিজেরা নিজেদের কায়দা সংশোধনের মাধ্যমে করবে। এটা সম্ভব হলে পরিবর্তনের যে প্রতিরোধক শক্তি, সেটি খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই প্রতিরোধক শক্তির এক নম্বরে আসছে রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, অনেকে সত্যিকার অর্থে পরিবর্তন চান এবং পরিবর্তন করতে চান। কিন্তু সার্বিকভাবে রাজনৈতিক অবস্থান থেকে যেভাবে পরিবর্তনের পথে প্রতিরোধ বা অন্তরায় তৈরি করা হচ্ছে, সেটি একটি বড় শক্তি। এই শক্তিকে মোকাবিলা করতে হবে।

দ্বিতীয় দল হচ্ছে আমাদের আমলাতন্ত্র। সরকার পরিচালনার কেন্দ্রবিন্দুতে যে পাওয়ার, যাদের রাষ্ট্র বাস্তবে রাজনৈতিক ক্ষমতা দ্বারা পরিচালিত হওয়ার কথা, সেটার পরিবর্তে তারা রাজনৈতিক গণতন্ত্রকে পরিচালনা করে, যোগ করেন ইফতেখারুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us