ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ ১৭ বছরে সাড়ে ৪ হাজার বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, দুদক প্রয়োজনে বিদেশে তথ্য চেয়ে চিঠি দেবে: দুদক সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আগামীকাল রাজনৈতিক দলকে নিজেদের সংস্কার করতে হবে: ইফতেখারুজ্জামান সিসিকের নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে রাষ্ট্রপতি কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা
Advertise with us

দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

ছবি: সংগৃহীত

দেড় মাস ধরে চলা তীব্র গ্যাস সংকটের পর অবশেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।
গতকাল সোমবার দেশের শীর্ষস্থানীয় একুশটি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার যে ঘোষণা দিয়েছিলেন, তার ২৪ ঘণ্টার মধ্যেই এই ইতিবাচক পরিবর্তন এল।

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ার ফলে শিল্প ও আবাসিক খাতে গ্যাসের চাপ ও সরবরাহ কিছুটা বৃদ্ধি পেলেও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সিএনজি স্টেশন এবং সার কারখানাগুলোতে এখনো চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে। ফলে এসব খাতে গ্যাসের সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জ্বালানি সংকট মোকাবেলায় চলতি সেপ্টেম্বর মাসে মোট ১০টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে বারবার দরপত্র আহ্বান করা সত্ত্বেও সব কটি কার্গো নিশ্চিত করা সম্ভব হয়নি। এর পাশাপাশি দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত মোট ৯টি এলএনজি কার্গো আমদানি নিশ্চিত করা গেছে।

সংগৃহীত এই এলএনজি কার্গোগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসছে দুটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরবের আরামকো থেকে আসছে দুটি এবং খোলাবাজার থেকে স্পট মার্কেট বা ওপেন মার্কেট থেকে ক্রয় করা হয়েছে আরও পাঁচটি কার্গো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us