ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ইঁদুরের উপদ্রব ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার বার্মিংহামের সোনালি সুপারমার্কেট মালিকের ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত

ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে এসব হামলা শুরু হয়। নাবাতিয়েহ, আরব সালিম, নাবাতিয়েহ আল-ফাওকা ও কাফর রেমান এলাকায় এসব হামলা চালানো হয়।

আরব সালিমে একটি ভবন খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে দুই নারী নিহত এবং ছয়জন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকায় ইসরায়েলি বিমান হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।

নাবাতিয়েহ শহরেও হামলা চালানো হয়। এতে লেবাননের এক সংসদ সদস্যের ভাইয়ের মালিকানাধীন একটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে যায় এবং আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

কাফর রেমানে হামলায় শহরটির প্রয়াত সাবেক মেয়রের বাড়ি ধ্বংস হয়েছে। আহত পাঁচজনকে নাবাতিয়েহের হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া নাবাতিয়েহ শহরের সাইয়্যিদা মাসুমা গার্ডেনেও হামলা চালানো হয়েছে। আগের দিন হামলায় ক্ষতিগ্রস্ত পৌর পার্কটির অবশিষ্ট অংশও এই হামলায় ধ্বংস হয়ে যায়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি ড্রোন পাঠানোর জবাবেই এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েল এই ঘটনাকে ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।

গত মার্চে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর থেকে লেবাননে ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। লেবাননের হিসাবে, এসব হামলায় ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি বাহিনী এখনো লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার গভীর একটি স্বঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’-এ অবস্থান করছে।

গত জুনে বৃহত্তর সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হওয়ার পর হামলার সংখ্যা কিছুটা কমেছে। একই মাসে তেল আবিব ও বৈরুত একটি কাঠামোগত চুক্তিও সই করে। তবে দক্ষিণ লেবাননে এখনো ইসরাইলি বিমান হামলা, গোলাবর্ষণ এবং বেসামরিক স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটছে। সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us