ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেই সিফাতের বাসার বিদ্যুৎ বিলে অনিয়ম পায়নি পল্লী বিদ্যুৎ রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা! হরমুজে উত্তাপ: মার্কিন জাহাজে হামলার পর অন্যদেরও সতর্ক করে দিল ইরান
Advertise with us

বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

ছবি: ফাইল ছবি

নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত জেলার সাতটি থানায় ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৫৪ জন, সিদ্ধিরগঞ্জ ২০ জন, বন্দর ১১ জন, সোনারগাঁ ৮ জন, রূপগঞ্জ ৬ জন ও আড়াইহাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে মাদকের বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের আধিক্যের বিষয়ে পুলিশ তথ্য পেয়েছে। এসব অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য সাধারণ অপরাধের বিরুদ্ধেও পুলিশের নিয়মিত অভিযান চলবে। এটি আমাদের নিয়মিত প্রক্রিয়া।

তিনি আরও বলেন, সাতটি থানায় অভিযানে মোট ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মাদক-সংক্রান্ত মামলার আসামির সংখ্যাই বেশি। এর সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us