ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ইঁদুরের উপদ্রব ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার বার্মিংহামের সোনালি সুপারমার্কেট মালিকের ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন, অতীতে অনেক রাজনৈতিক নির্যাতন হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই, আমরা ধর্মীয় বিভেদ দেখতে চাই না। গণতান্ত্রিক সহনশীলতা দেখতে চাই।’

এসময় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে হবে উল্লেখ করে তিনি তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘সংঘাত নয়, সংঘর্ষ নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে সত্যিকারের ভালোবাসার সমাজ গড়তে হবে।’

এছাড়া জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংষর্ঘ চাই না। কোনো রক্তপাত নয়, দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে আমরা তাদের সমর্থন করতে চাই। সাম্প্রদায়িক কোনো বিভেদ নয়, এখানে সবাই বাংলাদেশি হয়ে বসবাস করবে।

রাজনৈতিক দলগুলোকে সংঘর্ষ না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি-সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা আর সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি আর ঠিকাদারির পেছনে দৌড়ানো বাদ দিতে হবে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সবাই মিলে এমন সমাজ গড়ে তুলতে চাই যেখানে মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা থাকবে। জীবনের বিনিময়ে হলেও যেন আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে কাজ করতে পারি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us